চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে নাজমুল আলী (৩৪) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার জুগিরহুদা গ্রামে বড় গাংনী তদন্ত কেন্দ্র পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার নিকট থেকে দুই’শ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটক নাজমুল আলী উপজেলার খাদিমপুর ইউনিয়নের জুগিরহুদা গ্রামের শুকচান আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, নাজমুল আলী গ্রামে একজন চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। সে দীর্ঘদিন একই গ্রামের মিলু ও তার স্ত্রীর কাছে পাইকারি মূল্যে গাঁজা বিক্রি করে আসছিল। গতকাল দুপুরে নাজমুল দুই’শ গ্রাম গাঁজা নিয়ে মিলুর কাছে বিক্রি করতে যান। সংবাদ পেয়ে বড়-গাংনী তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবর আলীসহ পুলিশের একটি টিম জুগিরহুদা গ্রামে অভিযান চালায়। এসময় নাজমুল আলীকে আটক করা হলে তার নিকট থেকে দুই’শ গ্রাম গাঁজা জব্দ হয়। এ ঘটনায় গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজমুল আলীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন