রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২৪ ইং
জীবননগরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’ রাজন আহমেদ সাংবাদিক জামাল হোসেনকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জীবননগর শহরের বাসস্ট্যান্ড চত্বরে জীবননগর সাংবাদিক সমিতির ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন সাংবাদিকেরা।
জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ও ৭১ টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, মহেশপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সদস্য আব্দুর রহিম, জীবননগর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নারায়ণ ভৌমিক, হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, উথলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার জমির উদ্দিন, জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্টা সাংবাদিক সামসুল আলম, আতিয়ার রহমান, সদস্য নুর আলম, হাকিম আলী প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন জীবননগর সাংবাদিক সমিতির সহসভাপতি চাষী রমজান।
এসময় আরও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আরটিভির প্রতিনিধি এস এম শাফায়েত উল্লাহ, মুতাসিন বিল্লাহ, রাসেল হোসেন মুন্না, আল আমিন মোল্লা, বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্যা, সম্রাট হোসেন, সুমি প্রধান প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজনকে গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে বৃহত্তম কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, উপজেলার মাধবখালী গ্রামের আব্বাস উদ্দিনের রাজন আহমেদ (৩৫) একজন মাদক কারবারি। গত ৭ জুলাই বিভিন্ন পত্রিকায় মাদক ব্যবসায়ী রাজনসহ উপজেলা গ্রামের ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। আর এতেই তেলে-বেগুনে জ্বলে ওঠে রাজন হোসেন। তিনি জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকনকে হত্যার হুমকি দেন।



কমেন্ট বক্স