রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মিণ্টুর মুক্তির দাবিতে বাস মালিক সমিতির মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২৪ ইং
ঝিনাইদহে মিণ্টুর মুক্তির দাবিতে বাস মালিক সমিতির মানববন্ধন


এমপি আনার হত্যায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে বাস-মিনিবাস মালিক সমিতি ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, মোহাম্মদ আলী কানু, সাবেক সদস্য ওহিদুল আলম খান, আব্দুল কুদ্দুস, চেম্বার অব কমার্সের পরিচালক নয়ন আহম্মেদ ও আমজাদ হোসেন বক্তব্য দেন। বক্তারা বলেন, জেলায় আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করতে ষড়যন্ত্র করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গত ১১ জুন সাইদুল করিম মিণ্টুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।



কমেন্ট বক্স