রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সার্বজনীন পেনশন সম্পর্কে অবহিতকরণ

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২৪ ইং
ঝিনাইদহে সার্বজনীন পেনশন সম্পর্কে অবহিতকরণ

সরকারের বিশেষ উদ্যোগ সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে গ্রামের মানুষদের অবহিতকরণের লক্ষ্যে ঝিনাইদহে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলার কালীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠকের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন ও তথ্যকেন্দ্র। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বৈঠকে জানানো হয়, দেশের সর্বস্তরের জনগণের কথা বিবেচনা করে সরকার এ পেনশন ব্যবস্থা চালু করেছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল শ্রেণি-পেশার বাংলাদেশি নাগরিক এই স্কিমে অংশ নিতে পারবেন। সামাজিক নিরাপত্তা, পর্যাপ্ত ভবিষ্যৎ সুযোগ-সুবিধা নিশ্চিতসহ আর্থিক সুবিধা নেওয়ার জন্য সামর্থ্য অনুযায়ী পেনশন স্কিমের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।



কমেন্ট বক্স