রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে এতিমদের সাথে জন্মদিনের কেক কাটলেন এমপি পুত্র আকাশ

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২৪ ইং
জীবননগরে এতিমদের সাথে জন্মদিনের কেক কাটলেন এমপি পুত্র আকাশ

জীবননগরে আনন্দঘন পরিবেশে মাদ্রাসার এতিম শিশুদের সাথে জন্মদিনের কেক কেটেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগরের ছেলে ও জেসিআইয়ের সভাপতি মুনতাসির আজগার আকাশ। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর হাফিজিয়া মাদ্রাসায় শিশুদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন তিনি। এর আগে জেসিআইয়ের সভাপতি মুনতাসির আজগার আকাশের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন সুমন, মুন, অপু, সাংবাদিক মিঠুন মাহমুদ, এধার ডাবলু, তুহিন প্রমুখ।



কমেন্ট বক্স