রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২৪ ইং
আলমডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আলমডাঙ্গায় রোপা আপন (উফশী) উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলায় কৃষি অফিস চত্বরে উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৬২০ জন কৃষকদের মাঝে ৫ কেজি করে বীজ ১০ কেজি করে ডিওপি সার ও ১০ কেজি করে ও এমপি সার বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলার কৃষি কর্মকর্তা রেহেনা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা পারভিন, আলমডাঙ্গা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এস মাহমুদুল শাহরিয়ার, ইউআরসি ইনেস্ফেক্টর জামাল হসেন, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত।



কমেন্ট বক্স