রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২৪ ইং
মেহেরপুরে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

মেহেরপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির ৪০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শামীম হাসান।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম। জেলা সমাজসেবা অফিসার (রেজি.) কাজী মো. আবুল মনসুরের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষক সালমা আক্তার, প্রশিক্ষণার্থী বিথী রানী দাস, বন্যা রায় প্রমুখ। পরে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন ও ২৬ জনকে ৮ লাখ ৪ হাজার টাকা প্রদান করা হয়।



কমেন্ট বক্স