‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে দর্শনা বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই সভার আয়োজন করে দর্শনা থানা-পুলিশ।
সভায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, অন্যায়কারী যে কেউ হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। কোনো প্রকার সুপারিশ চলবে না। আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন এবং নিরাপদ থাকুন। এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানার সেকেন্ড অফিসার এসআই টিপু সুলতান, এসআই সেকেন্দার আবু জাফর, এসআই ফাহিম হোসেন, এসআই সোহেল রানা, এসআই শামীম হোসেন, এএসআই আবু বক্কর সিদ্দিক, এএসআই মারুফুল ইসলাম, এএসআই শেখ আবু হানিফ, এএসআই ইব্রাহীম হোসেন, এএসআই শাহিন, দর্শনা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়াদ্দার, সাধারণ সম্পাদক এনামুল হক, সহসভাপতি তনু মন্ডল, জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, জাফর হোসেন, কোষাধ্যক্ষ আবুল হোসেন, শুকুর আলী প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন