রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যান মঞ্জিলকে শুভেচ্ছা ও সম্মাননা প্রদান

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২৪ ইং
আলমডাঙ্গা প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যান মঞ্জিলকে শুভেচ্ছা ও সম্মাননা প্রদান


আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কেএম মঞ্জিলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রেসক্লাবের আমন্ত্রণে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান কেএম মঞ্জিলুর রহমান বলেন, সাংবাদিকদের কারণেই কিন্তু দুষ্কৃতিকারীরা অপরাধ করতে ভয় পায়। যেকোনো একটা ছোট ঘটনা ঘটলেই সাংবাদিকরা তা তুলে ধরছেন। আপনাদের কারণেই যারা দুষ্কৃতকারী, যারা খারাপ মানুষ, তারা পিছিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘আজকে আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি খুবই খুশি হয়েছি। আপনারা জানেন, বর্তমান সরকারের আপনাদের যে স্বাধীনতা দিয়েছে, বিশেষ করে প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায়। আজকে আপনাদের অবাধ বিচরণের কারণে অনেক অপরাধ লোপ পেয়েছে। রাজনীতি থেকে শুরু করে যারা দুষ্কৃতকারী, যারা সমাজে খারাপ কাজের সাথে জড়িত ছিল, সেই সমস্ত মানুষগুলো আজ কোথায়?’
তিনি বলেন, ‘আপনাদের কারণেই আমি মনে করি এই আলমডাঙ্গার মানুষ এর সুফল ভোগ করছে। রাষ্ট্রের জন্য সমাজের জন্য আপনারা আপনাদের কর্মকাণ্ড চালিয়ে যান। আপনাদের সবই আছে, শুধু অবকাঠামো নেই। এই অবস্থা থেকে যত দ্রুত সম্ভব আলমডাঙ্গা প্রেসক্লাবকে একটি নান্দনিক অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করব। আপনারা আমার পাশে থাকবেন, এই প্রত্যাশা করছি।’
আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি শেখ শফিউজ্জামান, আনোয়ার হোসেন ও হাবিবুর রহমান রুনু। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহাবুল হকের উপস্থাপনায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, সহসাংগঠনিক সম্পাদক বশিরুল আলম, প্রচার সম্পাদক জাফর জুয়েল, শিক্ষা ও সাহিত্য সম্পাদক এম জামিরুল ইসলাম খান।
এছাড়া অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তানভীর সোহেল, সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন, আইসিটি বিষয়ক সম্পাদক মীর ফাহিম ফয়সাল, ধর্মীয় বিষয়ক সম্পাদক গোলাম রহমান চৌধুরী, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থবিষয়ক সম্পাদক সৈয়দ সাজেদুল হক মুনি, সমাজকল্যাণ সম্পাদক গোলাম সরোয়ার সদু, সহ-প্রচার সম্পাদক হাসিবুল হক, নির্বাহী সদস্য নাসির উদ্দিন, রানা আহেম্মদ, হাসিবুল হক প্রমুখ।



কমেন্ট বক্স