রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২৪ ইং
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। গতকাল সোমবার দুপুরে জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিতরা। বিদায়ী কমিটির সভাপতি মহ: শামসুজ্জোহা ও সাধারণ সম্পাদক মইন উদ্দীন মইনুল নতুন কমিটির সভাপতি সেলিম উদ্দীন খান ও সাধারণ সম্পাদক মইন উদ্দীন মইনুলের কাছে কমিটির দায়িত্বভার হস্তান্তর করেন। এ কমিটি আগামী বছরের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি আকসিজুল ইসলাম রতন ও আব্দুল বারী, যুগ্ম সম্পাদক ওয়ালি-উল-আকরাম সুজন ও শফিকুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য মহ: শামসুজ্জোহা, মুন্সি শাহজাহান মুকুল, রফিকুল ইসলাম, আ স ম আব্দুর রউফ, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আবু তালেব বিশ^াস, তালিম হোসেন, ওয়াহেদুজ্জামান বুলা ও একলাছুর রহমান কাজল। এসময় নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. এম এম মনোয়ার হোসেন ও নতুন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এরপর নতুন কমিটি জেলা আয়কর অফিসার সহকারী কর কমিশনার মো. মোহাইমিনুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। নতুন কমিটি জেলার ট্যাক্স লক্ষ্যমাত্রা পূরণে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন সহকারী কর কমিশনারকে। এসময় কর কর্মকর্তা নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস দেন।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতি প্রতি বছরে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করবে। নতুন কমিটির মেয়াদ হবে ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত।



কমেন্ট বক্স