রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৪ ইং
জীবননগরে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

জীবননগরে তুলা উন্নয়ন বোর্ড ২০২৪-২৫ অর্থবছরে তুলা চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে প্রণোদনা উপকরণ বিতরণ করেছে। গতকাল রোববার সকাল ১০টায় তুলা উন্নয়ন বোর্ডের অফিসকক্ষে এই উপকরণ বিতরণ করা হয়। এ দিন ৫৩০ জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, তুলা উন্নয়ন বোর্ডের সিবিও এস.এম এজামুল ইসলাম ও মিম পেক্সের এরিয়া ম্যানেজার জাহিদুল আলম জীবন।



কমেন্ট বক্স