রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একে একে বেরিয়ে এলো ৩৫টি গোখরার বাঁচ্চা, ৪২টি ডিম উদ্ধার

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৪ ইং
একে একে বেরিয়ে এলো ৩৫টি গোখরার বাঁচ্চা, ৪২টি ডিম উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়ায় ইঁদুরের গর্ত থেকে একে একে বেরিয়ে এসেছে ৩৫টি গোখরা সাপের বাঁচ্চা। গতকাল রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের পশ্চিমপাড়ার মিলন হোসেনের বাড়ি থেকে গোখরার বাঁচ্চাগুলি উদ্ধার হয়। এসময় স্থানীয় সাপুড়েদের সহযোগিতায় ওই গর্ত খুড়ে উদ্ধার করা হয় ৪২টি সাপের ডিম। সাপের বাঁচ্চা ও ডিম উদ্ধারের পর থেকে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ছোটশলুয়া গ্রামের পশ্চিমপাড়ার একটি মাটির বাড়িতে থাকেন মিলন হোসেন। গতকাল বিকেলে বাড়িতে থাকা চৌকির নিচের ইঁদুরের গর্ত থেকে একটি গোখরার বাঁচ্চা বের হয়ে আসে। বাড়ির লোকজন সাপটি দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে। সন্ধ্যায় একই গর্ত থেকে আরও একটি গোখরার বাঁচ্চা বাইরে বের হলে মিলন হোসেন স্থানীয় সাপুড়ে ঈসাকে খবর দেন। ঈসা সাপুড়ে দ্রুত ওই বাড়িতে আসেন এবং গর্ত খুড়ে একটি প্রাপ্তবয়স্ক গোখরা ও ৩৪টি গোখরার বাঁচ্চা উদ্ধার করেন। ওই গর্ত থেকে ৪২টি সাপের ডিমও উদ্ধার হয়। স্থানীয়রা ৩৫টি সাপকেই পিটিয়ে মেরে ফেলে।

বাড়ির মালিক মিলন মিয়া সময়ের সমীকরণকে বলেন, ‘বিকেলে আমার মেয়ে ঘরে গিয়ে দেখে চৌকির নিচে একটি মুরগী, সেটি তাড়িয়ে দিতে গেলে সাপের বাঁচ্চাটি চোখে পড়ে। এসময় আমরা সাপটি মেরে ফেলি। পরবর্তীতে ঈসা সাপুড়ে গর্ত খুড়ে আরও ৩৪ টি গোখরার বাঁচ্চা খুঁজে পান। সেখানে ৪২টি ডিমও ছিল।’

হিজলগাড়ীর ঈসা সাপুড়ে বলেন, বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেশি হয়, এসময় সতর্ক থাকা উচিত। তিনি উদ্ধারকৃত প্রাপ্ত বয়স্ক সাপটি নিরাপদ ও নির্জন স্থানে ছেড়ে দিবেন বলেন জানান।



কমেন্ট বক্স