রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মসজিদের সিলিং ফ্যান পড়ে মুসল্লি আহত

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২৪ ইং
দর্শনায় মসজিদের সিলিং ফ্যান পড়ে মুসল্লি আহত

দর্শনায় মসজিদের সিলিং ফ্যান পড়ে এক মুসল্লি আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় দর্শনা বাসস্ট্যান্ড জামে মসজিদের একটি চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে। এসময় ফ্যানের নিচে বসে জুমার খুদবা শুনছিলেন আনিছুজ্জামান বেল্টু (৫৫) নামের এক মুসল্লি। ফ্যানটি তার গায়ের ওপর পড়লে তিনি রক্তাক্ত জখম হন। পরে অন্যান্য মুসল্লিরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকটে নেন। জখম বেল্টু দর্শনা আকন্দবাড়িয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে।



কমেন্ট বক্স