রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এনজিওর ঋণের টাকা দিতে না পেরে নারীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২৪ ইং
এনজিওর ঋণের টাকা দিতে না পেরে নারীর আত্মহত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে রোকেয়া খাতুন (৫৭) নামের এক নারীর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার সকাল ১০টার দিকে ভাংবাড়ীয়া নতুনপাড়ায় নিজ বাড়িতে বিষপান করেন রোকেয়া খাতুন।

এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধী অবস্থায় গত বুধবার বেলা আড়াইটার দিকে মৃত্যু হয় রোকেয়া খাতুনের। নিহত রোকেয়া খাতুন ভাংবাড়ীয়া নতুনপাড়ার ইসমাইল প্রামাণিকের স্ত্রী।

রোকেয়া খাতুনের  বড় ছেলে আব্দুল কুদ্দুস অভিযোগ করে বলেন, আমার মা ব্র্যাক ব্যাংক, আরআরএফ, আর্স বাংলাদেশ, আত্মবিশ্বাস, শিশু নিলয়, আশাসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ করে ৯ মাস আগে আমার ছোট ভাইকে সৌদি আরবে পাঠায়। সেই ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আমার মা বিষপান করে আত্মহত্যা করেছে।

এদিকে, গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে কুষ্টিয়া থেকে লাস পরিবারের কাছে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরে বেলা আড়াইটার দিকে ভাংবাড়ীয়া কবরস্থানে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়।



কমেন্ট বক্স