ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বালতির পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সোলাইমান। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের রাশেদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সোলাইমান পানি ভর্তি বালতির নিকট খেলছিল। একপর্যায়ে শিশুটি পানি ভর্তি বালতির মধ্যে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জামিনুর রশিদ দৈনিক সময়ের সমীকরণকে জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।
সমীকরণ প্রতিবেদন