রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২৪ ইং
আলমডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

আলমডাঙ্গায় অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কেটে বিক্রি করায় জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার পৌর এলাকার নওদা বণ্ডবিল গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। দণ্ডপ্রাপ্ত জমির মালিক নওদা বণ্ডবিল গ্রামের মজিবর মুন্সির ছেলে মুন্সি মশিউর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মুন্সি মশিউর রহমান তার তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন, এমন অভিযোগ পেয়ে নওদা বণ্ডবিল গ্রামে উপস্থিত হন ইউএনও স্নিগ্ধা দাস। এসময় ঘটনাস্থলে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সত্যতা পাওয়ায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস। এবং বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মশিউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।



কমেন্ট বক্স