রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুলিশ পরিচয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৪ ইং
পুলিশ পরিচয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

দামুড়হুদায় পুলিশ পরিচয় দিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আব্দুল গাফফার বদনপুর গ্রামের মনসুর মীরের ছেলে। এ বিষয়ে আব্দুল গাফফার বাদী হয়ে মোবাইল নম্বর উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ করেছেন। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলা সদরের বদনপুর গ্রামের আব্দুল গাফফার একজন দিনমুজর। নিজ বসত বাড়িতে অবস্থান করাকালে  বেলা সাড়ে তিনটার দিকে অজ্ঞাত ৩ জন ব্যক্তি তার বাড়িতে আসেন। পরে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে আব্দুল গাফফারকে তারা বলেন, তুই নেশাদ্রব্য ও হেরোইনের ব্যবসা করিস। পরে তারা ঘরের জিনিসপত্র এলোমেলো করতে থাকেন। আব্দুল গাফফার তাদের এমন কর্মকাণ্ডের কারণ জিজ্ঞাসা করলে তারা আরও ক্ষিপ্ত হয়। তারা বলেন, তুই ড্রাগসের ব্যবসা করিস। পরে তারা ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দিয়ে থানায় নিয়ে যাবে বলে হুমকি দেন। এসময় আব্দুল গাফফার বাধ্য হয়ে তাদের ২০ হাজার টাকা দেন।

অজ্ঞাতনামা ব্যক্তিরা টাকা নিয়ে চলে যাওয়ার সময় তাকে ০১৯৫৯-৬৭১৩৯৫ নম্বর দিয়ে যায়। তারা এই নম্বর থেকে কল দিলে ধরতে বলেন। তারা আবার আসবে বলে জানান। এ জন্য বাড়িতে টাকা রেডি রাখতে বলেন। না রাখলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে মর্মে হুমকি প্রদান করেন। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান বলেন, এই বিষয়ে গাফফার একটি অভিযোগ দায়ের করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স