রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমাডাঙ্গায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৪ ইং
আলমাডাঙ্গায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

আলমডাঙ্গায় অবৈধভাবে ফসলি জমির মাটি বিক্রি করায় জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিদ্ধা দাস। দণ্ডপ্রাপ্তের নাম ওয়াজেদ আলী। তিনি ওই গ্রামের গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলি জামির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ পেয়ে গতকাল ঘোষবিলা গ্রামে হাজির হন ইউএনও স্নিদ্ধা দাস। এসময় তিনি অভিযোগের সত্যতা পেয়ে ঘটনাস্থলেই জমির মালিক ওয়াজেদ আলীকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় নেন। এবং বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ওয়াজেদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

``

এ বিষয়ে ইউএনও স্নিগ্ধা দাস বলেন, ফসলি জমির মাটি কেটে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় জমির মালিককে অর্থদণ্ড করা হয়। তিনি বলেন, উপজেলার যেখানেই এমন ঘটনা ঘটবে, সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে। ফসলি জমির মাটি বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স