রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সড়কে ভ্রাম্যমাণ আদালতে ৭৯ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-০৬-২০২৪ ইং
ঝিনাইদহে সড়কে ভ্রাম্যমাণ আদালতে ৭৯ হাজার টাকা জরিমানা

দুর্ঘটনা রোধসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী ঝিনাইদহ-যশোর মহাসড়কের চুটলিয়া  মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ঝিনাইদহ জেলা প্রশাসন, ট্র্যাফিক পুলিশ, বিআরটিএ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতে ওই সড়কে চলাচলকারী যানবাহনে অভিযান চালানো হয়। অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলা, বিআরটিএ’র ইন্সপেক্টর প্রকৌশলী এস এম সবুজ, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। দিনভর অভিযানে নানা অনিয়মের অভিযোগে ১২টি যানবাহনে মামলা দিয়ে ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও চালকদের নানা বিষয়ে সতর্ক করা হয়।



কমেন্ট বক্স