রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গণসংবর্ধনা গ্রহণকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান নঈম জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৪ ইং
গণসংবর্ধনা গ্রহণকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান নঈম জোয়ার্দ্দার

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দারকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারের ইউনয়ন যুবলীগের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার।

প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘ইতিপূর্বে অনেক নেতা-কর্মী এলাকার মানুষের সঠিক পাওনা বুঝিয়ে দেয়নি। সাধারণ মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে নিজেদের ফায়দা হাসিল করেছে। তবে সে সুযোগ আর কেউ পাবে না। কারণ আমরা বিজয়ী হয়েছি মানুষের ভালোবাসায়। ভালোবাসা ও সেবা দিয়ে আমরা এখন তাদের প্রতিদান দিতে চাই। যারা সাধারণ মানুষদের অধিকার হরণ করবে, তাদের বিরুদ্ধে এখন আমাদের যুদ্ধ। আমি জণগণের প্রাপ্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’

``

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন চাঁন, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান পিলু, সহসভাপতি বুলবুল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল হোসেন, তিতুদহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি বসন্ত কুমার সরকার, আশাদুল হক রোকন ও চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু।

তিতুদহ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান ও যুবলীগ নেতা মতিউর রহমানরের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, আজাদুল ইসলাম আজাদ, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি সাঈদ খোকন, আওয়ামী লীগ নেতা আশাদুল হক লিটু মেম্বার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওলাদ হোসেন বিশ্বাস, লাল মোহাম্মদ, সিরাজুল মালিতা, ফজলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



কমেন্ট বক্স