রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাষ্ট্রীয় মনোগ্রাম প্রণেতা এনএন সাহার স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২৪ ইং
রাষ্ট্রীয় মনোগ্রাম প্রণেতা এনএন সাহার স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মনোগ্রাম প্রণেতা বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ভাষা সৈনিক স্বর্গীয় এন এন সাহার স্ত্রী বিমলা বালা সাহার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে বিমলা বালা সাহার মৃত্যুবার্ষিকী পালিত হয়। পরিবারের সদস্য সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২১ জুন বিমলা বালা সাহা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। এরপর থেকে প্রতি বছর স্বর্গীয়ার দুই ছেলে চিত্তরঞ্জন সাহা চিতু ও রতন লাল সাহা নিজ নিজ বাড়ির মন্দিরে পূজা, প্রার্থনা ও প্রসাদ বিতরণসহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও চুয়াডাঙ্গা বড় বাজার দুর্গা মন্দিরে বিমলা বালা সাহার আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন বাবু প্রহ্লাদ চক্রবর্তী।



কমেন্ট বক্স