রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় চিকিৎসকের সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২৪ ইং
দামুড়হুদায় চিকিৎসকের সংবাদ সম্মেলন

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) ডা. সোহরাব হোসেন সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দামুড়হুদা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ডা. সোহরাব হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ৯ জুন দৈনিক খাসখবর পত্রিকায় ‘দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই রুগী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটিতে আমার নাম নিয়ে যে অভিযোগটি করা হয়েছে, তা সত্য নয়। আমি প্রেস, মিডিয়া বা কোনো সাংবাদিকের কাছে প্রকাশিত সংবাদে ব্যবহারকৃত অভিযোগটি করিনি। আমি সর্বদা হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ও নিষেধ মেনে চলি।’



কমেন্ট বক্স