রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২০-০৬-২০২৪ ইং
জীবননগরে ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঈদ আনন্দে সড়কে বেপরোয়া গাড়ি চালানো রোধে ও অশ্লীল কার্যকলাপ থেকে যুব সমাজকে রুখতে ‘আমাদের জীবননগর’ ফেসবুক গ্রুপের উদ্যোগে এসএসসি ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টে ১৯৭৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, মীর এমদাদ আলী হাবিব, বিশিষ্ট সমাজসেবক কাজী বদরুদ্দোজা, মুন্সী নাসির উদ্দীন, জসিম উদ্দিন, আবু সাঈদ মোহাম্মদ সাদ প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। উদ্বোধন খেলায় অংশগ্রহণ করে এসএসসি ২০১০ ও এসএসসি ২০২০ ব্যাচ। খেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি শাহ্ আলম শরিফুল ইসলাম ছোট বাবু।



কমেন্ট বক্স