মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এবার মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২৪ ইং
এবার মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু


চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যুর দুই ঘণ্টার মাথায় কিরণগাছিতে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে ধনিয়া পাতা ব্যবসায়ী মুকুল হোসেন (৪০) নিহত হয়েছেন। ঈদের দ্বিতীয় দিনে সড়ক দুর্ঘটনায় এ নিয়ে জেলায় দুই জনের মৃত্যু হলো। নিহত মুকুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নূর ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মুকুল হোসেন নিজ মোটরসাইকেলযোগে বিভিন্ন গ্রামের মাঠ থেকে ধনিয়া পাতা কিনে বিভিন্ন জেলায় বাজারজাত করতেন। এদিন দুপুরের পর তিনি বেগমপুর মাঠে ধনিয়া পাতা দেখতে যান। সেখান থেকে ফেরার পথে কালোপোল সড়কের কিরণগাছিতে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগলে রাস্তার ওপর আছড়ে পড়ে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুকুল হোসেনের বড় জামাই অনিক মিয়া বলেন, 'সন্ধ্যা ৭টার দিকে দূর্ঘটনাটি ঘটলেও তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছাতে ৮টা পার হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই তিনি মৃত্যু বরণ করেন। ইজিবাইক চালকের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই।'

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুর রহমান বলেন, 'পরিবারের সদস্যরা রাত সাড়ে আটটার দিকে মুকুল হোসেনকে জরুরি বিভাগে আনেন। তারা জানান, ইজিবাইক ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছিলেন মুকুল হোসেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি, হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়।'



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ