শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বার্তা২৪.কমের চুয়াডাঙ্গা প্রতিনিধি হলেন ফেরদৌস ওয়াহিদ

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০২৪ ইং
বার্তা২৪.কমের চুয়াডাঙ্গা প্রতিনিধি হলেন ফেরদৌস ওয়াহিদ

দেশের প্রথম সারির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কম-এ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ফেরদৌস ওয়াহিদ। গতকাল শনিবার বার্তা২৪.কমের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে পাঠানো নিয়োগপত্রটি তিনি হাতে পান। এর আগে গত ১১ জুন তিনি বার্তা২৪.কমের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ফেরদৌস ওয়াহিদ দীর্ঘদিন যাবত স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ-এর ডেস্ক ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, ফেরদৌস ওয়াহিদ বার্তা২৪.কমে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুলহক স্বপনসহ সমীকরণ পরিবার। এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।



কমেন্ট বক্স