শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের দায়িত্ব হস্তান্তর

  • আপলোড তারিখঃ ১৫-০৬-২০২৪ ইং
দর্শনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের দায়িত্ব হস্তান্তর

দর্শনা প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব ভবনে দ্বিবার্ষিক সাধারণ সভায় এ কমিটির অনুমোদন করা হয়। সভায় নির্বাচিত কমিটি পর্যায়ক্রমে ২ বছর মেয়াদকালে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দায়িত্ব পালন করে। সেই মোতাবেক এবার দর্শনা প্রেসক্লাবের সভাপতি হলেন- মাইটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক যুগান্তর পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল ও সাধারণ সম্পাদক হলেন ডেইলি অবজারভার পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি ও দৈনিক আকাশ খবর পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান ওসমান আলী। সাংবাদিক সমিতির সভাপতি হলেন দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মাথাভাঙ্গা দর্শনা সহকারী ব্যুরো প্রধান হানিফ মন্ডল।
প্রেসক্লাবের ১৩ সদস্যের মধ্যে সহসভাপতি হয়েছেন মাহমুদ হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আলিম, তথ্য প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামান তারিক, কার্যনির্বাহী সদস্য এফ এ আলমগীর, আহসান হাবিব মামুন ও ফরহাদ হোসেন।
সাংবাদিক সমিতির সহসভাপতি হলেন কামরুজ্জামান যুদ্ধ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, তথ্য প্রযুক্তি সম্পাদক আবিদ হাসান রিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক ও কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ। কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন ও চঞ্চল মেহমুদ।



কমেন্ট বক্স