শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তুলা চাষ সম্প্রসারণ ও উদ্বুদ্ধকরণে আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় তুলা চাষ সম্প্রসারণ ও উদ্বুদ্ধকরণে আলোচনা সভা

চুয়াডাঙ্গায় তুলা চাষ সম্প্রসারণ ও উদ্বুদ্ধকরণে কৃষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা আঞ্চলিক তুলা উন্নয়ন বোর্ডের অধীন আলুকদিয়া ব্লকে দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার ঈদগাহে তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকতা সেন দেবাশীষের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের উপ-পরিচালক ড. কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাইজার আলী। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর আলুকদিয়া ব্লক কর্মকর্তা আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুপা আকতার ও স্থানীয় ইউপি সদস্য হাবলুর রহমান। কৃষক মাঠ দিবসে এলাকার ১০০ জন কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স