শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের কুলতলায় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০২৪ ইং
জীবননগরের কুলতলায় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলা মাঝেরপাড়ার রাব্বি হোসেন (১০) নামের এক শিশু বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। রাব্বি একই গ্রামের সোহাগ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান।

স্থানীয় ইউপি সদস্য মাফিজুর রহমান বলেন, সকালে বাড়িতেই খেলা করছিল রাব্বি। এরমধ্যে রান্নাঘর থেকে আম আনার জন্য ঘরে যায় সে। এসময় ঘরের টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের সদস্যরা রাব্বিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে দাফন করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স