শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ৭ গ্রাম হেরোইনসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০২৪ ইং
গাংনীতে ৭ গ্রাম হেরোইনসহ দুজন আটক

মেহেরপুরের গাংনীতে ৭ গ্রাম হেরোইনসহ মাদ্রাসার অফিস সহায়ক ও আরেকজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে পিণ্টু (৪৬) ও একই গ্রামের আলী হোসেনের ছেলে কুলবাড়িয়া দাখিল মাদ্রাসার অফিস সহায়ক আলহাজ্ব (২৩)।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কাথুলী তিন রাস্তা মোড় এলাকার হোটেলের সামনে অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইনসহ পিণ্টু ও আলহাজ্বকে আটক করে পুলিশ। আটককৃত পিণ্টু ও আলহাজ্বের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলা আদালতে প্রেরণ করা হবে।



কমেন্ট বক্স