‘তামাক নয়, খাদ্য ফলান’ স্লোগানে দামুড়হুদায় তামাক আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিআরডিসির হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকতা হেলেনা আক্তার নিপার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। এসময় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কীভাবে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ করা যায়, তার বিশদ আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ড. ফাহমিদা আক্তার, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, দৈনিক সময়ের সমীকরণের দামুড়হুদা প্রতিবেদক মোজাম্মেল হক প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন