শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা সদর ইউনিয়নে দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ১২-০৬-২০২৪ ইং
দামুড়হুদা সদর ইউনিয়নে দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিজিএফ কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়। এদিন ২ হাজার ৭০৯ জন অসহায় দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল কবীর ইউসুফ, সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।



কমেন্ট বক্স