শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নজরুল জন্মজয়ন্তী উদ্যাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপলোড তারিখঃ ১২-০৬-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় নজরুল জন্মজয়ন্তী উদ্যাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান

‘আমারে দেবো না ভুলিতে’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ফাতেমা-তুজ-জোহরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমাদের স্মরণ করতে হবে। তার লেখা গান, কবিতা, ছড়াসহ অসংখ্য প্রবন্ধ আমাদের চর্চা করতে হবে। জাতীয় কবিকে নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানাতে হবে। তাহলেই আগামী প্রজন্ম তাকে স্মরণ করবে।’ তিনি আরও বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন কোনো অনুষ্ঠানে যেতেন, তখন তিনি রঙিন ঝলমলে পোশাক পরতেন। অনেকে তার এই রঙিন কাপড় পড়ার রহস্য জানতে চাইলে তিনি বলতেন অনেকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তার এই পোশাক পরা। কাজী নজরুল ইসলাম অনেক রসিক ছিলেন। তার এই রসিকতা নিয়ে অনেক প্রবন্ধ লেখা হয়েছে।’

``

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সদর উপজেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি। নজরুল সংগীত পরিবেশন করেন মাসুদ রানা লিটন, পূর্ণিমা সাহা, হারুন অর রশিদ বাবু, খলিলুর রহমান ও শরিফুল ইসলাম। একক নৃত্য পরিবেশন করে ইয়ামনি, মাসুদা ইয়াসমিন দীঘি, আয়েশা, এবং আবৃত্তি করে আহসান সাদিক তাফসির।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনা ও মাসুদ রানা লিটনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. রাজিউল ইসলাম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার নূরউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, সমবায় অফিসার আব্দুল আওয়াল, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান গরীব রুহানি মাসুম, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ।



কমেন্ট বক্স