শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মনোহরপুর ইউনিয়নে দুই ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০২৪ ইং
মনোহরপুর ইউনিয়নে দুই ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান

জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে দুই ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় ধোপাখালী গ্রামের নান্নু মিয়া (৫২) ও মুনজিল হোসেনকে (৬২) এ হুইল চেয়ার দুটি প্রদান করা হয়। চেয়ার প্রদান অনুষ্ঠানে ইউপি সদস্য আদিলুর রহমান আদু ও তৌফিকুর রহমান টিটু উপস্থিত থেকে এ দুই অচল মানুষের কাছে হুইল চেয়ার তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সদস্য শামসুল ইসলাম ও শরীফ উদ্দিন। এছাড়া ওয়েভ ফাউন্ডেশনের ইউনিয়ন সমন্বয়কারী আওয়াল হোসেন ও সহকারী মেডিকেল অফিসার সোহেল রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আসাদুজ্জামান লিটন।



কমেন্ট বক্স