শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০২৪ ইং
জীবননগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জীবননগর উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

এ দিন উপজেলার রায়পুর ইউনিয়ন ও মনোহরপুর ইউনিয়নের ৪টি দল অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু ও আবু সাঈদ মোহাম্মদ সাদ।

উদ্বোধন অনুষ্ঠানে রায়পুর ও মনোহরপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম, আব্দুস সবুর, সাইদুর রহমান। অতিরিক্ত দায়িত্বে ছিলেন বিল্লাল হোসেন ও হাবিবুর রহমান।



কমেন্ট বক্স