শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২৪ ইং
চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের শুভেচ্ছা

নবগঠিত চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শুভেচ্ছা জানিয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী স্বশরীরে এবং মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানায় সংগঠনগুলো। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার এবং চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক প্রশান্ত অধিকারী, সদস্যসচিব কিশোর কুমার কুন্ডু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি গোবিন্দ বিশ্বাস ও সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।
গত শুক্রবার সন্ধ্যায় জেলায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ‘চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করে। যৌথসভার মাধ্যমে সংগঠনটিতে চুয়াডাঙ্গার সাংবাদিকেরা একাত্মতা প্রকাশ করেন। সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আহ্বায়ক নির্বাচিত করা হয় সিনিয়র সাংবাদিক দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতাকে। সদস্যসচিব হন সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর। যুগ্ম আহ্বায়ক হন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি। এছাড়া তিন সদস্যের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক রাজীব হাসান কচি, তরুণ সাংবাদিক মাহফুজ মামুন ও জিসান আহমেদ। এ কমিটির আত্মপ্রকাশের পর থেকেই জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন।



কমেন্ট বক্স