শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুরি হওয়া পাঁচ বাইসাইকেলসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২৪ ইং
চুরি হওয়া পাঁচ বাইসাইকেলসহ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের অভিযানে চুরি হওয়া পাঁচটি বাইসাইকেলসহ ইফতারুল ইসলাম (৩০) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে চুরিকৃত বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি বাইসাইকেল উদ্ধার হয়। গ্রেপ্তার ইফতারুল ইসলাম গোয়ালপাড়া গ্রামের মো. বকুলের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ২৯ মে রাত থেকে সকালের যে কোন একটি সময় দর্শনার সরাবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মামুন হোসেনের একটি বাইসাইকেল নিজ বাড়ি থেকে চুরি হয়। এছাড়া সরাবাড়িয়া গ্রামের বিভিন্ন স্থান থেকে আরো চারটি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামুন হোসেনের দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে দর্শনা থানা পুলিশে অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক হাসান সঙ্গীয় ফোর্সনিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযানে গতকাল ভোরে ইফতারুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে চুরিকৃত বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি বাইসাইকেল উদ্ধার হয়। গতকালই গ্রেপ্তারকৃত ইফতারুল ইসলাম মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



কমেন্ট বক্স