শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৭-০৬-২০২৪ ইং
ঝিনাইদহে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ঝিনাইদহে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের শিশু একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক উৎসব-২০২৪ এর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন ও অশোক ধর উপস্থিত ছিলেন। এতে অংশগ্রহণ করে ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়, পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শৈলকুপা উপজেলা দল ও মহেশপুর উপজেলা দল।



কমেন্ট বক্স