দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গালকাঠি নামক মাঠ থেকে গভীর নলকূপের (ডিপ টিউবওয়েলর) তিনটি ট্রান্সমিটারের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত বুধবার দিবাগত রাতে এসব ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটে। জানা গেছে, ইউনিয়নের সীমান্তবর্তী পিরপুরকুল্লা গ্রামের আ.কাদের দীর্ঘদিন ধরে কার্পাসডাঙ্গা-মুন্সিপুর সড়কের গালকাঠি নামক স্থানে পাঁকা রাস্তার ধারে গভীর নলকূপ স্থাপন করে এলাকার কৃষকদের প্রায় একশ বিঘা জমিতে সেচ দিতো। ট্রান্সমিটারের যন্ত্রাংশ চুরি হওয়ায় আউশ ধান চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
নলকূপ মালিক আ. কাদের জানান, গত বুধবার সারাদিন নলকূপের পাশে জমিতে কাজ করেছি। ঘণ্টা দুয়েক নলকূপ চালিয়ে সন্ধ্যার পর বন্ধ করে বাড়িতে যায়। আজ (বৃহস্পতিবার) সকালে সকালে গভীর নলকূপের কাছে গিয়ে দেখি চোরেরা বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সমিটার নিচে নামিয়ে ভেতরে থাকা যন্ত্রাংশগুলো চুরি করে নিয়ে গেছে। চুরি হয়ে যাওয়ায় আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
সমীকরণ প্রতিবেদন