নেই যাতায়াতের রাস্তা। নেই বিদ্যুৎ সংযোগ। অনেক কষ্টে জীবনযাপন করছে একটি পাড়ার বাসিন্দারা। এমন খবর পেয়ে নিজেই সেই এলাকা পরিদর্শনে যান চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া পশ্চিম পাড়া পরিদর্শন করে নিজেই অবাক হয়েছেন তিনি।
এই পাড়ায় যেতে পাড়ি দিতে হয় মাঠের বিভিন্ন ফসলের আইল। এছাড়া বৈদ্যুতিক লাইন তাদের কাছে খুবই সাধনা হিসেবে দাঁড়িয়েছে। সম্পূর্ণ আদি মানুষদের মতো চলাচল করে করে সেখানে বসবাস করা কয়েকটি পরিবার। এসময় নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমরা পরিদর্শন করলাম। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো। আশা করি পাড়াটি সকল প্রকার সুযোগ-সুবিধা পাবে। এসময় তিনি পড়ার সাধারণ মানুষের সাথে নানা ধরনের কথোপকথন করেন।’
এসময় উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, তিতুদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুর রশিদ, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ফারুক হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া, যুবলীগ নেতা আলম মিয়াসহ স্থানীয় সুধীমহল।
সমীকরণ প্রতিবেদন