জীবননগরে ইউনিব্লক রাস্তার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রাম থেকে সুটিয়া মাঠের ইউনিব্লক রাস্তার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর পৌরসভার সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ফরজ, জীবননগর উপজেলা প্রকৌশলী মো. মাহবুবউল হক, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন