শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আটো রিকশার ব্যাটারি চুরির সময় হাতেনাতে যুবক আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৪ ইং
আটো রিকশার ব্যাটারি চুরির সময় হাতেনাতে যুবক আটক

দামুড়হুদায় অটো রিকশার ব্যাটারি চুরির সময় রাশেদ (২৬) নামের এক যুবককে হাতেনাতে আটকের পর গণধোলাই দিয়েছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে দামুড়হুদা সদর ইউনিয়নের দশমীপাড়ায় এ ঘটনা ঘটে। গণধোলাই শেষে রাশেদকে দামুড়হুদা মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আটক রাশেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের আবু সাইদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে দশমীপাড়ায় একটি বাগানের ভেতরে হাফিজুর রহমান তার অটো রিকশা তালা দিয়ে রেখে মাঠে ঘাস কাটছিলেন। এসময় রাশেদসহ তিনজন ভ্যানটি চুরির চেষ্টা করে। তবে তালাবদ্ধ থাকায় ভ্যানটি চুরি করতে না পেরে ভ্যানে থাকা তিনটা ব্যাটারি চুরি করে। ঘটনাটি দূর থেকে দেখতে পেয়ে হাফিজুর রহমান চিৎকার শুরু করেন। এসময় দুজন পালিয়ে গেলেও স্থানীয়রা রাশেদকে ব্যাটারিসহ আটক করে। পরে তাকে গণধোলাই দিলে রাশেদ তার সহযোগী দুজনের নাম স্বীকার করে। তারা হলেন- গাইদঘাট গ্রামের আবু সাঈদের ছেলে রাসেল ও একই গ্রামের আসিফ মজিবুল। দুটি ব্যাটারি খুলে আশিক ও মজিবুল মোটরসাইকেলযোগে সেখান থেকে পালিয়ে গেলেও রাশেদ গ্রামবাসীর হাতে ধরা পড়ে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটো রিকশার ব্যাটারি চুরি করার অপরাধে রাশেদ নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।



কমেন্ট বক্স