শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ইঞ্জিনচালিত করিমন উল্টে চালক নিহত

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৪ ইং
ঝিনাইদহে ইঞ্জিনচালিত করিমন উল্টে চালক নিহত

ঝিনাইদহের শৈলকুপায় ইঞ্জিনচালিত করিমন গাড়ি উল্টে এনামুল হক (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার বিএলকে বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল একই উপজেলার যুগীপাড়া গ্রামের মোকাম্মেল হোসেন মুকার ছেলে। প্রত্যাক্ষদর্শী বেষ্টপুর গ্রামের জালাল উদ্দীন শাহ জানান, বিকেল তিনটার দিকে এনামুল দ্রুতগতিতে অবৈধ ইঞ্জিনচালিত করিমন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। গাড়িটি বিএলকে বাজারে হাইস্কুলের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। শৈলকুপা থানার অফিসসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।



কমেন্ট বক্স