শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কারাতে প্রতিযোগিতায় সুউচ্চতায় ঝিনাইদহ জেলা

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৪ ইং
কারাতে প্রতিযোগিতায় সুউচ্চতায় ঝিনাইদহ জেলা

প্রথম খুলনা বিভাগীয় কারাতে প্রতিযোগিতা-২০২৪ এ ঝিনাইদহ জেলার প্রতিযোগীরা ৪টি গোল্ড মেডেল ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে বিভাগীয় পর্যায়ে অনন্য সফলতা অর্জন করেছে। গত ৩১ মে এবং ১ জুন দুই দিনব্যাপী বাংলাদেশ কারাতে ফেডারেশন ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে খুলনাতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওজন ভিত্তিক এই প্রতিযোগিতায় ঝিনাইদহের সোতোকান কারাতে দো’র তাহমিদ আহমেদ আবরার ও পূজা সাহা কাতা ও কুমিতে গোল্ড মেডেল অর্জন করে এবং মিফতাহুল জান্নাত কাতা ও কুমিতে ব্রোঞ্জ পদক অর্জন করে ঝিনাইদহের মুখ উজ্জল করেন।

বিভাগীয় এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার এস কে মনিরুজ্জামান মিঠু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া সংস্থার খুলনা ও বরিশাল বিভাগীয় ডেপুটি ডাইরেক্টটর আবুল হোসেন হাওলাদার, বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন সেণ্টু, বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সচিব নয়ন চৌধুরী, খুলনা জেলা ক্রীড়া অফিসার বখতিয়ার রহমান গাজীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদি দোজা। খুলনা বিভাগের ১০টি জেলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।



কমেন্ট বক্স