শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৪ ইং
মুজিবনগরে ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

মুজিবনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জ বাজারে এসে শেষ হয়। এসময় মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপন গাজীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন, যুগ্ম সম্পাদক ইস্তিতিয়াক হোসেন, সাংগঠনিক সম্পাদক সায়েম খন্দকার ও সহসভাপতি ইস্তিয়াক আহমেদ লিমন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স