শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তায় মোবাইল কোর্ট পরিচালিত

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তায় মোবাইল কোর্ট পরিচালিত

সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় শহরের রেলবাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ আয়োজিত এ মোবাইল কোর্ট পরিচালনাকালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় দুটি ও ৬৬ ধারায় দুটি মামলা ও দুই হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান ও মো. আশফাকুর রহমান। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আবু জামাল। এসময় সড়কে চালকদের হেলমেট পরিধান এবং নিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালনার বিষয়ে সতর্ক করা হয়।



কমেন্ট বক্স