শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডুগডুগী বাজারে ট্রাক থেকে গম চুরি!

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২৪ ইং
ডুগডুগী বাজারে ট্রাক থেকে গম চুরি!

দামুড়হুদা উপজেলার ডুগডুগী বাজারে রাতে অবস্থানকৃত একটি ট্রাক থেকে তিন বস্তা গম চুরির পর সাংবাদিকদের তৎপরতায় তা উদ্ধার হয়েছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে ডুগডুগী গ্রামের হাটপাড়া থেকে চুরিকৃত ওই গম উদ্ধার হয়। এর আগে গত শনিবার রাতে ডুগডুগী বাজারের নাইটগার্ড নিজাম ও তৈয়ব আলীর যোগসাজসে ডুগডুগী হাটপাড়ার নজুর ছেলে হাসান (২৬) ও তার সহযোগীরা ওই তিন বস্তা গম চুরি করে। প্রতিটি বস্তায় ছিল ৭০ কেজি গম।

জানা গেছে, গত শনিবার যশোর নওয়াপাড়া থেকে সাড়ে ২৩ টন গম লোড করে চুয়াডাঙ্গার হাতিকাটার উদ্দেশ্যে রওনা হন ট্রাক ড্রাইভার হামিদ আলী। রাত ১২টার দিকে ডুগডুগী বাজারে পৌঁছে বিশ্রামের জন্য ওই এলাকার নাইট গার্ড নিজাম ও তৈয়ব আলীর জিম্মায় ট্রাকটি রেখে বাড়িতে চলে যান চালক। সকালে তিনি ট্রাকের গম পৌঁছে দিতে ডুগডুগী বাজারে এলে চারপাশে গম ছড়ানো ছিটানো অবস্থায় দেখেন। এসময় সন্দেহে হলে চালক ট্রাকের ত্রিপল খুললে সেখানে গমের তিনটি বস্তা কম দেখেন।

খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ডুগডুগী বাজার কমিটিকে ঘটনানি সম্পর্কে জানানো হয়। ওই নাইট গার্ডদের ডাকা হলে তারা কিছুই জানে না বলেন। এসময় রাস্তায় পড়ে থাকা গম অনুসরণ করলে ডুগডুগী হাট পাড়ায় পৌঁছালে সেখানে সর্বশেষ গম পড়ে থাকতে দেখে যায়। পরে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাহায্যে বাজার কামটির সদস্যরা ওই এলাকার কয়েকটি বাড়িতে তল্লাশি চালালে হাসানের জিম্মায় রাখা তিন বস্তা গম উদ্ধার হয়। পরে ওই নাইট গার্ডরা ডুগডুগী গ্রামের হাটপাড়ার নজুর ছেলে হাসান ওই তিন বস্তা গম চুরি করেছে বলে জানায়। পরে উদ্ধারকৃত গম ট্রাক চালক হামিদকে বুঝিয়ে দেয়া হয়।

ট্রাক ড্রাইভার হামিদ বলেন, ‘মাঝে মধ্যে আমি ডুগডুগী বাজারে লোডকৃত গাড়ি নাইটগার্ডদের হেফাজতে রেখে বাড়ি যাই এবং সকালে আবার গাড়ি নিয়ে আমি চলে যায়। এর জন্য নাইটগার্ডদের আমি বকশিস দিয়, যাতে আমার গাড়িটা দেখেশুনে রাখে। কিন্তু ওরাই যোগসাজসে ট্রাক থেকে গম চুরির ঘটনা ঘটিয়েছে।’ হামিদ আরও বলেন, ‘হাসান তো জানতো না গাড়িতে গম আছে। নাইট গার্ড নিজামই হাসানকে দিয়ে গম চুরি করিয়েছে। ওরা ভেবেছিলো বুঝতে পারব না।’ তিনি বলেন, ‘থানায় অভিযোগ করিনি। ডুগডুগী বাজারের নাইটগার্ডরা এ চুরির ঘটনা ঘটিয়েছে। ডুগডুগী বাজার কমিটিই গম উদ্ধার করে দিয়েছে। এখন ওদের বিষয়ে সিদ্ধান্ত বাজার কমিটিই নিক।’

ডুগডুগী বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি এর সুষ্ঠু বিচার না হয়, তাহলে অদূর ভবিষ্যতে এ বাজারের দোকানপাটে চুরিদারি হতে পারে। নাইটগার্ডের সাহায্যে যদি চুরির ঘটনা ঘটে, তাহলে তো কোনো দোকানই নিরাপদ নয়।’ অদৃশ্য কারণে বাজার কমিটি ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টাও করছেন বলে জানা যায়।

এ বিষয়ে ডুগডুগী বাজার কমিটির সাধারণ সম্পাদক শ্রী মদন ঘোষ বলেন, ‘সকালে বাজারে এসে গম চুরির ঘটনা জানতে পারি। আমরা বাজারের সবাই মিলে নাইটগার্ড নিজামকে চাপ প্রয়োগ করলে সে বলে আমি হাসানকে গম চুরি করে নিয়ে যেতে দেখেছি। সেই মোতাবেক হাসানের জিম্মা থেকে গম উদ্ধার করে ট্রাক ড্রাইভার হামিদকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। গম উদ্ধার হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আলোচনার মাধ্যমে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’



কমেন্ট বক্স