সমীকরণ প্রতিবেদন:
সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় শহরের ঘোড়ামারা ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় দুটি ও ৬৬ ধারায় একটি মামলা ও এক হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া ও মো. সামিউল আযম। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আবু জামাল। এসময় সড়কে চালকদের হেলমেট পরিধান এবং নিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালনার বিষয়ে সতর্ক করা হয়।
সমীকরণ প্রতিবেদন