শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ১ কেজি গাঁজাসহ তিনজন আটক

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২৪ ইং
দামুড়হুদায় ১ কেজি গাঁজাসহ তিনজন আটক

দামুড়হুদা মডেল থানা-পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিননকে আটক করেছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন মোক্তারপুর গ্রামের ছাব্দার আলির ছেলে জজ (২৩), একই গ্রামের কুদ্দুসের ছেলে তৈয়ব আলি (২৮) ও উজিরপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে আবু জাফর (৪৫)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহবুব ও এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের ছাব্দার আলির ছেলে জজ ও একই গ্রামের কুদ্দুসের ছেলে তৈয়ব আলি ও উজিরপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে আবু জাফর আলিকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানার তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।



কমেন্ট বক্স