শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় কৃষক রালি ও সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়ায় কৃষক রালি ও সভা অনুষ্ঠিত

‘এসো ভাই দেশ গড়ি, তুলা চাষ বৃদ্ধি করি` কৃষক বাঁচলে দেশ বাঁচবে, যে দেশের শতকরা আশি ভাগ কৃষক’ শ্লোগানে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় তুলা চাষ সম্প্রসারণ ও চাষি উদ্বুদ্ধকরণে কৃষক রালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের আয়োজনে তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় এই রালি ও সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার বেলা ৩টায় আন্দুলবাড়ীয়া কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চলের উপপরিচালক ড. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ডের তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের পরিচালক ড.সীমা কুন্ডু।

বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোডের কর্মকর্তা সেন দেবাশীষ, ইজাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব আহমেদ, আন্দুলবাড়ীয়া কটন ইউনিট অফিসার আব্দুর রহিম হাওলাদার। কৃষকদের মধ্যে থেকে বক্তব্য দেন কৃষক আমির হোসেন, মোকলেছুর রহমান,হিমালা খাতুন, সাইদুর রহমান, মোশারফ হোসেন ও আজিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোল্লা রবিউল ইসলাম ফকির। অনুষ্ঠান উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া কটন ইউনিট অফিসার আব্দুর রহিম হাওলাদার। সার্বিক সহযোগিতায় ছিলেন নাজমুল, নাফিস ও তৈয়বুর।



কমেন্ট বক্স