শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস উদ্যাপন

‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব দুগ্ধ দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক আ,হ,ম, শামিমুজ্জামানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তাফিজুর রহমান।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মৌনতা। খামারিদের মধ্যে বক্তব্য দেয় শেখ আলহামদু ইসলাম, খামারি মনোমিলা। আলোচনা সভা শেষে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচিসহ জেলা প্রশাসন, জেলা ও সদর উপজেলা পানিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



কমেন্ট বক্স